Home গণমাধ্যম “দৈনিক বাংলার সংকেত” পত্রিকার নির্বাহী সম্পাদক মিনারের ইন্তেকাল

“দৈনিক বাংলার সংকেত” পত্রিকার নির্বাহী সম্পাদক মিনারের ইন্তেকাল

“দৈনিক বাংলার সংকেত” পত্রিকার নির্বাহী সম্পাদক মিনারের ইন্তেকাল

গোপালগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক বাংলার সংকেত” পত্রিকার নির্বাহী সম্পাদক ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এস.এম মুনির লাবলুর ভাই এস.এম মিল্লাত মিনার (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় গোপালগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি—-রাজেউন)।

তিনি দির্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গনমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সাবেক মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, গোপালগঞ্জ রিপোটার্স ফোরাম, প্রেসক্লাব গোপালগঞ্জ, টিভি জার্নালিষ্ট এ্যসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here