গোপালগঞ্জের প্রয়াত স্কুলশিক্ষক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মন্ডলের পিতা কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
এ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মন্ডলবাড়িতে এবং শহরের বটতলা রোডে তাঁর বাসভবনে শ্রীমদ্ভাগবত পাঠ, ভোগরাগ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
প্রয়াত কালিপদ মন্ডল ২০০৫ সালের ৩ নভেম্বর বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এই শোকাবহ দিনে তাঁর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
