সাভানা পার্ক পরিদর্শন করেছেন দুনীতি দমন কমিশনের প্রতিনিধি দল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জমি ও সড়ক দখলসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুনীতি দমন কমিশনের দুইটি প্রতিনিধি দল।এসময় গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ।

আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ ও মাদারীপুর দুনীতি দমন কমিশনের য়ৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শনে আসেন।পরে ভিতরে প্রবেশ করে পার্ক কর্তপক্ষের সাথে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় দুদকের কর্মকর্তারা বলেন, পার্কটি বিশেষ নজরে রাখা হয়েছে। তবে তারা ক্যামেরায় কোন কথা বলতে রাজি হননি।

Gopalganj Anti Corruption Commission Officials Visit Savanna Park Photo 02 05.06.2024

এদিকে, দুদক কর্মকর্তাদের সাথে ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষনা করে পার্ক কর্তৃপক্ষ।  

Gopalganj Anti Corruption Commission Officials Visit Savanna Park Photo 03 05.06.2024

২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তবে অভিযোগ রয়েছে এ পার্কটি ১৪’শ বিঘা জমির উপর নির্মিত। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে দখল-এমন অভিযোগ এলাকাবাসীর।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর