Home গোপালগঞ্জ সংবাদ স্থল শক্তিতেও আমাদের সক্ষমতা রয়েছে।-বিমান বাহিনীর প্রধান

স্থল শক্তিতেও আমাদের সক্ষমতা রয়েছে।-বিমান বাহিনীর প্রধান

স্থল শক্তিতেও আমাদের সক্ষমতা রয়েছে।-বিমান বাহিনীর প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমানবাহিনীও জড়িত আছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যেটা বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এছাড়াও স্থল শক্তিতে অতিরিক্ত প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারবো। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।

বুধবার(১২ জুন) বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

immage 1000 01 6

বিমান বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে কোড করে বলেন, আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সমস্ত রকম সক্ষমতা আছে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই আমরা আরো ভালো ভালো বিমান পাবো বলে আশা করি। আগামী ৩ বছরে বিমান বাহিনীর আরো আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করবো।

এর আগে নতুন বিমান বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান।

immage 1000 02 7

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় অংশ নেন তাঁরা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here