গোপালগঞ্জে এসডিজি স্থানীয়করণ সংক্রান্ত কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) স্থানীয়করন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গোলাম কবীরের সঞ্চালনায় এই কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তরা জেলার উন্নয়ন টেকসই করতে সকলকে আন্তরিক থাকার জন্য জোর দেন।আর যেসব উন্নয়ন কর্মকান্ড চলমান আছে সেসব উন্নয়ন যাতে টিকসই হয় তার জন্য সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর