Home গোপালগঞ্জ সংবাদ সহিংসতার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সহিংসতার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সহিংসতার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 128; cct_value: 5800; AI_Scene: (11, 0); aec_lux: 126.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 38;

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট চত্বরে জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাটগাতী বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াত শিবির ও বিএনপির সহিংসতার প্রতি ক্ষোভ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিল শেষে পৌর মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি সবগুলোই সরকার মেনে নিয়েছে। কিন্তু বিএনপি জামায়াত তাদেরকে ঢাল বানিয়ে সারাদেশে সহিংসতা চালিয়েছে। এমপিদের বাসা, আওয়ামী লীগ কার্যালয়, সরকারি স্থাপনা, মেট্রোরেলে আগুন সহ নাষ দেশবিরোধী কাজ করেছে তারা। বিএনপি-জামায়াত কখনো দেশের ভালো চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। সরকার সব সময় ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে ছিলো ও থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here