সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ৮দফা দাবী বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সদরে লক্ষাধিক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ সোমবার দুপুরে জেলা সদরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলতঃ সারা জেলা থেকে সমাবেশে আসা লোকজনে জেলা সদরের বিভিন্ন সড়ক কানায় কানায় পূর্ন হয়ে যায়।যে যেখানে পারে সেখানেই রাস্তার দু’পাশে দাড়িয়ে বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Gopalganj Human Chain & Protest Rally Photo 01(12.08.2024)

এসময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মৃনাল কান্তি রায় পপা, নিতীশ বিশ্বাস, টিটো বৈদ্য, রমেন্দ্রনাথ বিশ্বাস, পল্টন হালদার, সুশিল বিশ্বাস, সঞ্জয় সিকদার, আশিষ ঢালী সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সারা দেশে তাদের উপর সাম্প্রতিক সময়ের নির্যাতন বন্ধের দাবী জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর