গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা মামলার আসামী করায় গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ।মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, প্রচার সম্পাদক এস.এম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি জায়েদ মাহামুদ বাপ্পী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামী করায় ক্ষেভ প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।এছাড়া, ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা-কর্মিকে হত্যা, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা-ভাংচুর ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে বক্তারা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর