গোপালগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নিতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা উলামা পরিষদ, গোপালগঞ্জের ব্যানারে এ কর্মসূচী পালন করে।

মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্ততঃ দুই ডজন বক্তা বক্তব্য রাখেন।

immage 1000 02

বক্তারা এহেন সাম্প্রদায়িক উস্কানিমূরক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার দৃস্টি আকর্ষন করে বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারত সরকারকে কুটনৈতিক চাপ প্রদানের আহবান জানানো হয়।

পরে রামগিরি ও নিতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং উলামা পরিষদ. গোপালগঞ্জের সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারন সম্পাদক মুফতি শুয়াইব ইব্রাহিম স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর