গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দঁড়িতে বাঁধা পেয়ে পড়ে যায়।

পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে।

বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হন।

মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর