মহান বিজয়ের মাসের শুভ যাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মহান বিজয়ের মাসের শুভযাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

“মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায়-এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ রবিবার সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কায্যালয়ের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করা হয়।

immage 1000 02

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।এ কর্মসূচীতে জেলা ও রঘুনাথপুর ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এদেশে বৈষম্য দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র দরকার। এজন্য শোষণ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক সংগ্রাম প্রয়োজন। এ সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে যাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর