কাশিয়ানীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছে বিএনপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম),
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সী জাহিদুর রহমান জায়েদারের নেতৃত্বে গণসংযোগ ও তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সদরের বাজার এলাকায় এ লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম (মুন্না) ও উপজেলা বিএনপি নেতা মোঃ হিরু মৃর্ধা , মুন্সী হাসান জামান মিল্টন, নূর এ বোরহান লিটন, মোঃ কায়েম আহমেদ, মোঃ হুমায়ুন শরীফ,শেখ তৈয়বুর রহমানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম (মুন্না) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন।

আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর