ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে নবান্ন উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ধান গবেষণা ইনস্টিটিউটের(ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৬ ডিসেম্বর)সকালে শহরের ঘোনাপাড়ায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রতিষ্ঠানে কর্মরতঃ বৈজ্ঞানিক কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উৎসবে রকমারি পিঠা পুলি তৈরি করে পরিবেশন করা হয়। এছাড়া ব্রি গাজীপুর সদর দপ্তরের ‘নির্মাণ কাজ তদারকি’ কমিটির সদস্য ও কৃষি কর্মকর্তারা অংশ নেন।এতে নবান্ন উৎসব আরো আনন্দঘন হয়ে ওঠে।

immage 1000 04

ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রোমেল বিশ্বাস বলেন, নবান্ন উৎসব বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব। সাধারণতঃ অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ কার্যালয়ের তত্ত্ববধানে গোপালগঞ্জ, বাগেরহাট ও নাড়াইল জেলায় প্রদর্শনী প্লটে ব্রি’র ‍বিভিন্ন জাতের উৎপাদিত ধান কাটা আরম্ভ হয় নভেম্বরের শুরুতেই।সেখানে করা হয় মাঠ দিবস। তারপর কর্তন, মাড়াই, ঝাড়াই ও সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়।একাজ সম্পন্ন হওয়ার পর নবান্ন উৎসব একটু বিলম্বিত হয়েছে।

নবান্ন উৎসবে পিঠা পায়েসের আয়োজনের জন্য আয়োজক কমিটির সাবাইকে ধন্যবাদ জানান ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর