প্রাইভেট কার ডোবায় পড়ে চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কাশিয়ানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্রা(৩৬)নিহত হয়েছেন।সে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।

কাশিয়ানী রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই জসিমিউদ্দিন জানান,বৃহস্পতিবার রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা এলাকা থেকে একটি প্রাইভেট কার মিল্টন বাজার এলাকা দিয়ে মহাসড়কে ওঠার আগেই ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির পাশে ডোবায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়।

immage 1000 02

লোকজন টের পেয়ে দ্রুত প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙ্গে চালককে বের করে।পরে খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মিরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর