Home খেলার খবর গোপালগঞ্জে ৪ দিন ব্যাপী ঢাকা বোর্ডের আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে ৪ দিন ব্যাপী ঢাকা বোর্ডের আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে ৪ দিন ব্যাপী ঢাকা বোর্ডের আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে ৪ দিন ব্যাপী ঢাকা বোর্ডের আন্তঃকলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

‘সুস্থ দেহ সুস্থ মন, মান সম্মত শিক্ষা আর্জন’-এই প্রতিপাদ্যে আজ রোববার সকালে শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এতে সভাপতিত্ব করেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ।

immage 1000 02

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদরা শপথ গ্রহন করেন। পরে অলিম্পিক মশাল প্রজ্জ্বল ও মাঠ প্রদক্ষিণ করা হয়।

প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে জেলার ৩৭টি কলেজের ৪শ’ ক্রীড়াবিদ অংশ নিয়েছে।

আগামী বুধবার(১১ ডিসেম্বর)এ প্রতিযোগিতা শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here