গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় পুলিশের এস.আই নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ট ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক এস.আই নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরতঃ ছিলেন।তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামে।বাবার নাম মোঃ আব্দুল মান্নান মোল্লা।

immage 1000 06

আজ শনিবার সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।যেখানে ওলামা দলের কর্মি সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক।তিনি রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

immage 1000 07

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর