গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”-এ প্রতিপাদ্যে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

immage 000 02

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসানা লাকী সহ অনেকে বক্তব্য রাখেন।

immage 1000 03

অন্যদিকে, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

immage 1000 05

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর