গোপালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”-এ প্রতিপাদ্যে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সুশাসন চত্ত্বরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

immage 1000 01

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর সহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও রেডক্রিসেন্ট সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চলনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম তুষার আহমেদ, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, মহারাজপুর ইউনিয়ন পরিষদ প্রতিনিধি হুসাইন আহমেদ কবির, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভার পূর্বে, কেজি স্কুল মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর