কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল দিনমজুর গৃহবধু পলি বেগমের জীবন। কিন্তু দু’বছর আগে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির।পরিবারের বড় ছেলে হৃদয় শেখ(২০) দু’বছর আগে ভাগ্যের অন্বেষণে চলে যায় সিলেট।সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত।চলে আসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়ীতে।

হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে।শহিদুল পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।থাকেন পটুয়াখালীতে। মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ভাই স্বাধীন শেখ(১৭)কে নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

স্বাধীন স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত।অপরদিকে কোন কাজকর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়ায় হৃদয়।প্রতিনিয়িত পরিবারের পক্ষ থেকে টাকা নিয়ে করে মাদক সেবন।টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র ভাংচুর।টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধোর করেছে বলে জানিয়েছেন পলি বেগম।

গত কয়েকদিন আগে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয় শেখ।

এ ঘটনার পর বুধবার(১৯ মার্চ)রাতে হৃদয় বাড়িতে আসলে পলি বেগম থানা পুলিশকে খবর দেয়। কোটালীপাড়া থানা পুলিশ পলি বেগমের বাড়িতে গেলে মাদকাসক্ত নিজ ছেলেকে তিনি পুলিশের হাতে তুলে দেন।

ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে মা পলি বেগম কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিলো। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারি নাই।তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি।আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার কাছে ফিরে আসুক।

কোটালীপাড়া থানার এস,আই মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর