গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৩৫

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে পুর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ী ভাংচুরের অবিযোগ উঠেছে।

আজ বুধবার (০২ এপ্রিল) মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩০জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চেলে গেছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে লালন শেখের সাথে রাজু শেখের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার দুপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওসি আরো জানান, এলাকার পরিস্থিত এখন শান্ত।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর