গোপালগঞ্জে গনপরিবহনে ১৮ মামলায় ৫৭ হাজার ৫শ” টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ১৮টি মামলায় মোট ৫৭হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন বাসস্ট্যান্ড ও বেদগ্রাম বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট  পরিচালনাকালে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, রুট পারমিট না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে ১৪ টি মামলায় মোট ৪০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

immage 1000 02

এছাড়া, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ০১টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে অতিরিক্ত আদায়কৃত ৮হাজার ৮০০ টাকা যাত্রীদের ফেরৎ প্রদান করা হয়।

অন্যদিকে,  কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ফিটনেসবিহীন গাড়ি চালনা, নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নির্ধারিত গতিসীমার ঊর্ধ্বে গাড়ি চালানোর কারণে ৩টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর