Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে আর্থিক অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জে আর্থিক অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জে আর্থিক অনুদানের চেক বিতরণ

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এ শহিদ পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের ৭টি পরিবারের হাতে ২লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার চেক বিতরন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এদিন শহিদ কোটালপিাড়ার রথিন বিশ্বাস, মুকসুদপুরের আরাফাত মুন্সী, সাবিদ হোসেন, মুজাহিদ মল্লিক,বাবু মোল্লা, সদর উপজেলার মোঃ মঈনুল হোসেন ও জিল্লুর শেখের পরিবারের কাছে এসব আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

immage 1000 04

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান,সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ হারুন অর রশিদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, শহীদ পরিবারের সদস্যগন এবং সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here