Home গোপালগঞ্জ সংবাদ বৃদ্ধা মাকে মারধর করে বসতবাড়ী ভাংচুরের অভিযোগ

বৃদ্ধা মাকে মারধর করে বসতবাড়ী ভাংচুরের অভিযোগ

বৃদ্ধা মাকে মারধর করে বসতবাড়ী ভাংচুরের অভিযোগ

মামলা থেকে জামিনে এসে বৃদ্ধা মাকে মারধর করে বসতবাড়ী ভাংচুর করেছে পাষন্ড ছেলে। এসময় তার দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করা হয়। রবিবার(২৫ মে)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামের নিজ জমির উপর বসবাস করে আসছিলেন। ছোট ছেলে মিলন সমাদ্দার দেড় বছর আগে বিদেশ গেলে বড় ছেলে উলু সমাদ্দার জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ শুরু করে। জমি নিয়ে বিভিন্ন সময় তাকে ও তার মেয়ে এবং ছেলের বউকে মারধর করে।এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারী মারধর করলে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।

গতকাল রবিবার জামিনে মুক্ত হয়ে ফিরে এসে জমি দাবি করে মা হাজেরা বেগম, দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে ঘর ভাংচুর করে। এসময় তারা বাড়ী থেকে সরে গিয়ে জীবন রক্ষা পায়। এঘটনায় গোপালগঞ্জ সদর থাসায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here