Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ

গোপালগঞ্জে ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ

গোপালগঞ্জে ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ শুক্রবার (০৬ জুন) সকালে উপজেলার বড় ডুমুরিয়া বিলে এ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আশা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরো বলেন, দেষীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সাথে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here