Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বাসের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত

গোপালগঞ্জে বাসের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত

গোপালগঞ্জে বাসের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত

গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৩ টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ২টি বাসের যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত ২৫ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here