গোপালগঞ্জে ৫০ পিচ অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৫০ পিচ অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে এসব জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, অবৈধ চায়না জাল বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিণাহাটি বাজারের অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৩ লাখ টাকা মূল্যের ৫০ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারে গোপনে এসব অবৈধ চায়না জাল বিক্রি করা হচ্ছে। এসব চায়না জাল দিয়ে উপজেলার বিভিন্ন খাল বিলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধরা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ হুমকীর মুখে পড়েছে। যে কারনে এসব চায়না জাল জব্দ করার জন্য আমাদের অভিযান চালছে। বেশ কয়েক দিন ধরে আমারা অভিযান চালিয়ে বিভিন্ন খাল-বিল থেকে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করেছি এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। যাতে কেউ এসব জাল বিক্রি বা কিনতে সাহস না পায়। শুধু পোড়ানো হচ্ছে না বিক্রেতা ও ক্রেতাদের জরিমানার আওতায়ও আনা হচ্ছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর