গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষ রোপন অভিযান ও আলোচনা সভা সহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

“প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি হরতকি চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

immage 1000 02

পরে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন, জেলা বন কর্মকর্তা বিবেকান্দ মল্লিক, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণের কারনে মধুমতি নদীনজ খাল বিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি, এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এসময় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বন্ধের ওপর জোর দিয়ে বক্তরা আরো বলেন, পরিবেশ বান্ধব সরকার পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিন সহ বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর