Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে গনঅভ্যুথ্থান দিবস পালন

গোপালগঞ্জে গনঅভ্যুথ্থান দিবস পালন

গোপালগঞ্জে গনঅভ্যুথ্থান দিবস পালন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসাবে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার গোপালগঞ্জেও জেলা প্রশাসন, বিএনপি ও জামাতে ইসলামী নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে দিনটি পালন করে।এদিন সকালে জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের ৭ জন শহীদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

immage 1000 01

এ সময় জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তাগন, জুলাই আন্দোলনের সাথে সম্পৃত্ত লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

immage 1000 03

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত নেতা অ্যাড. আজমল হোসেন সরদার, অধ্যাপক রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন।

immage 1000 02

অন্যদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি স্থানীয় পাচুড়িয়া এলাকা থেকে একটি বিজয় র‌্যালী বের করে পৌর পার্কে গিয়ে শেষ করে।

এছাড়াও বাংলাদেশ জামাতে ইসলামী এদিন সকাল সাড়ে ১১টায় শহরে একটি গনমিছিলের আয়োজন করে। মিছিলটি স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু করে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার শুরুর স্থানে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here