গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।

আজ রবিবার দুপুরে জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে জেলা শহরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে ঘোনাপাড়া এলাকা ঘুরে শহরের লঞ্চঘাট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবশে শেষ সেখান থেকে শোভাযাত্রাটি দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রায় দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।

immage 1000 02

সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন,যারা জনগনের কাছ থেকে চাঁদা চায়, চাঁদা উত্তোলন করে, চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।যারা গোপালগঞ্জকে নিয়ে কুটুক্তি করে তারা গোপালগঞ্জের জনগনের কাছে ক্ষমা না চাইলে এখানে তারা রাজনীতি করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজী, অপরাধ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর