Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের দশ দিন বয়সের কন্যা সন্তানকে পানিয়ে ফেলে দিয়ে হত্যা করে মা রিয়া মন্ডল(১৭)নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। কন্যা সন্তান হওয়ার পর থেকে সে নানা ধরনের আচরন শুরু করে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া বিশ্বাস গোপালপুর উত্তরপাড়ার তাপস মন্ডলের স্ত্রী।

মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হয় রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাড়িয়ে বর্ণি বাওড়ে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। তখন মাছ ধরতে যাওয়া কয়েকজন ব্যক্তি রিয়াকে পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করে। পরে শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান উদ্ধারকারীদের। তিনি আরও জানান, পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে। আর মা রিয়া মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মা রিয়া মন্ডল কি কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here