Home গোপালগঞ্জ সংবাদ ঢাকা বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

ঢাকা বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

ঢাকা বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

প্রেসিডেন্সি রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান এ ওয়ার্কশপের উদ্বোধন করেন।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও রোভার স্কাউটস, গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ার্কশপে ঢাকা বিভাগের ১৩টি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশ’ জন সিনিয়র রোভার মেট অংশ নেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

immage 1000 02

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন  মোঃ আবুল খায়ের, এলটি ও পরিচালক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ, সম্পাদক জুবায়ের আল- মাহমুদ, কোষাধ্যক্ষ শুকলাল বিশ্বাস, জেলা রোভারের  যুগ্ম সম্পাদক রাজু সিকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তরুণদের সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে এবং নেতৃত্বগুণ বিকাশে এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here