গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়া(৪৫) নিহত হয়েছে।

আজ সোমবার ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আজ সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ( ঢাকা মেট্রো ল ২৫ -৮১৪৫) নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন মিরাজ। গোপালগঞ্জের ডুমদিয়ায় নামক স্থানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ড ১৪-২১২১) পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিরাজ মিয়া নিহত হন।

পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষে পুলিশের কাছে আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর