গোপালগঞ্জে  সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে দুই ব্যক্তি আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে  সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে দুই ব্যক্তি।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম  বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটককৃতরা হলো, জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মো. মনিরুল শেখ ও একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।

পুলিশ সূত্রে জানাগেছে, সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়। আটককৃতরা  বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করে আসছিল ওই দুই ব্যাক্ত। এ  অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।

ওই সূত্র আরো জানায়, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহ আলম  জানিয়েছেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর