তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এরপর রাতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শহরের বড় বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবশে জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, মুকসুদপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর