সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক : সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি।।

গোপালগঞ্জ -১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় রয়েছে এবং আমি মনে করি, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক।

সেলিমুজ্জামান আরও বলেন, “আমরা সবাই এই দেশে একসঙ্গে শান্তিতে বাস করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।” কে হিন্দু, কে মুসলিম সেটা বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। তাই আপনাদের পাশে আমি আছি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণ করা আমার দায়িত্ব।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটালি এলাকায় মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উজানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলের সভাপতিত্বে ও মতুয়া শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু।

এ সময় বিভিন্ন বক্তারা, হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা তুলে ধরে সেলিমুজ্জামান সেলিমের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা বলেন, “হিন্দু সম্প্রদায়ের লোকেরা কথা দিলে কথা রাখে। আমরা সবাই ধানের শীষে ভোট দেব। এ সময় এক হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা এবং জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ মতুয়া ভক্তরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর