মুজিববর্ষ উপলক্ষে কোটালীপাড়ায় ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

‘মুজিবর্ষের আহব্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগান সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার স্থানীয় পৌর মার্কেটের পাশে ফলদ গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ৩মাস ব্যাপী গাছ রোপন কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাদ সুমন, নিয়াজ মোর্শেদ হিরো, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে ৩টি করে গাছ লাগানোর আহব্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ৩মাস ব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গাছ রোপণ কর্মসুচি শুরু করলো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে ১০হাজার বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা উপহার দিবো। নেতা-কর্মীরা সকলেই আগামী ৩মাসে প্রত্যেকেই ৩টি করে গাছের চারা রোপণ করবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর