গোপালগঞ্জে ইমাম সম্মেলনে গনভোটে অংশ নেয়ার আহবান জানালেন জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরনের উদ্দেশ্যে মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্রাহ।এছাড়া ইমাম সম্মেলনে ডিডিএলজি মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এস.এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া, ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

জেলার ৫ শতাধিক বিভিন্ন মসজিদের ইমাম এই সম্মেলনে যোগ দেন।তাদের উদ্দেশ্যে বক্তরা বলেন, ইমামরা তাদের বয়ানে জনগনকে উদ্ভুদ্ধ করা সহ রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। উপস্থিত ইমামরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা যাতে গনভোটে অংশ নিতে কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেন, সে জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান।

সম্মেলনে গণভোটে হ্যা ভোট দিলে দেশ ও সংবিধানে কি কি পরিবর্তন আসবে সে বিষয়গুলো তুলে ধরে গণভোট নিয়ে মসজিদে সাধারণ মুসল্লীদের হ্যা ভোটের পক্ষে বয়ান করার জন্যে ইমামদের প্রতি আহবান জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্রাহ ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

পরে জেলা মডেল মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ-এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এই ইমাম সম্মেলনের আয়োজন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর