গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

​গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ (১৯ জানুয়ারি) সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে কোরআন খতম, দরুদ পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে প্রধান আলোচনা পেশ করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।” আলোচনা শেষে তিনি মরহুম নেতার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
​

উক্ত সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব উপস্থিত ছিলেন।

এছাড়াও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক কবিরুল হক, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা জাসাসের আহ্বায়ক যাকারিয়া ইসলাম ধীরাজ, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর