টুঙ্গিপাড়ায় সেনাসদস্য পরিচয়ে ওয়াকিটকি নিয়ে ঘোরাঘুরি অতঃপর—–

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

ওয়াকিটকি পকেটে নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছিলেন ১৮ বছর বয়সী অচেনা এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করেন তিনি। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয় তাকে। পরদিন তাকে কারাগারে পাঠায় পুলিশ।

শনিবার রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিন পাড়া মুন্সীবাড়ি এলাকায়। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আটক কিশোর রাহাত চৌধুরী (১৮) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি বাসায় ভাড়া থাকতো।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পকেটে ওয়াকিটকি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিনপাড়া মুন্সীবাড়ির সামনে ঘোরাঘুরি করছিলো রাহাত নামের এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায় রাহাত। একপর্যায়ে কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা থানায় খবর দেন। তখন টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ ঐ কিশোরকে আটক করে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত তার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ও গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানার একটি মামলা হয়েছে। সেই মামলায় রবিবার দুপুরে কারাগারে পাঠানো করা হয়েছে। তবে এবিষয়ে তদন্ত চলমান রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর