গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে প্রচারণা চালিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন প্রার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে.এম বাবর।এসময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারন মানুষের মাঝে প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু সহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।

অপরদিকে, গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গলসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এসময় তিনি দলীয় প্রতীক হাতপাখা প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর