গোপালগঞ্জের কংশুর এলাকায় নছিমন খাঁদে পড়ে নিহত-১, আহত-২

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ- টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০)নামে নছিমন চালক নিহত হয়েছে। এসময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।

আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাড়ির এস.আই মোঃ শামিম  আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত নসিমনে  থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর