গোপালগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় আরো একজনের মৃত্যু

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

শনিবার(১৪ মার্চে)মটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত আব্দুল্লাহ শেখ(২০)মারা গেছে।এ নিয়ে ওই দূর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ২জনে।

গতকাল শনিবার আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে গভীর রাতে সে মারা যায়।এই নিয়ে ওই দূর্ঘটনায় সাজিদুল মোল্লা(১৯)সহ দুই বন্ধুর মৃত্যু হলো। আব্দুল্লাহ শেখ(২০) গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে দূর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল তার আরো দুই বন্ধু আব্দুল্রাহ শেখ(২০)ও একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্রা(২০)কে সাথে নিয়ে তিন বন্ধু জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল।

এসময় নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধুকে আশংকাজনকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আব্দুল্রাহ শেখকে ঢাকায় নিয়ে যাবার পথে সে মারা যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর