ভেজাল গুড় তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক জানান, উপজেলার কলাবাড়ী গ্রামে ভেজাল গুড় তৈরীর করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়। আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, চয়ন সরকার দীর্ঘ দিন ধরে ভালো গুড়ের সাথে নষ্ট গুড় ও চিনি মিশিয়ে তা জ্বালিয়ে গুড় তৈরী করে বাজারে বিক্রি করে আসছিল। আদালতে এ মন অভিযান পরিচালনা করায় সে আর এই ভেজাল গুড় তৈরী করতে সাহস পাবে না।

অভিযুক্ত চয়ন সরকার বলেন, ভালো গুড়ের সাথে চিতি মিশিয়ে গুড় তৈরী করে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করে আসছিলাম। তবে আমি কোন পচা বা খারাপ গুড় ও চিনি মেশাই না। তবে তিনি আগামীতে এমন কাজ আর করবেন না বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর