গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৫ অক্টোবর)দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামী ফিরোজ সিকদার। এ ঘটনায় ওই শিশুর মা রুশনা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর সাক্ষ্য গ্রহন শেষে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম আসামী ফিরোজ সিকদাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
