গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. আরিফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক এস. এম. তারেক সুলতান।অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)শোভন সরকার ও প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র শিকদারও এসময় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

4 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর