Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়া জখম

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়া জখম

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়া জখম

গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন সহ দুই জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আহত সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন বলেন, সাবেক স্ত্রী সেলিনা বেগমের সাথে তার পরিবারিক বিরোধ চলে আসছিল। এনিয়ে তাকে বেশ কবেরবার হুমকিও দেয়া। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন তিনি। খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সাবেক স্ত্রী সেলিনা বেগমের লোকজন তার গরিরোধ করে মারধর করে এবং এক পয্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এসময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here