ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ যতই এগিয়ে আসছে সমর্থকদের তত উন্মাদনা বেড়েই চলছে।প্রিয় দলকে সমর্থন দিতে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচের।গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববার(৩১ জুন)আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ।আর এমন খেলা দেখতে ভীড় করে হাজারো ফুটবল প্রেমি।

আগামি ১১ জুন উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য আসর ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ।বিভিন্ন দেশের মত বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা দেশ।তাই প্রিয়দলকে শুভেচ্ছা ও সমর্থণ জানাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া স্কুল মাঠে আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ।

‎ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসায় আর্জেন্টিনা দল।

তবে সব কিছু ছাপিয়ে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা দুই দলের সমর্থকদের। সেই সাথে এমন ম্যাচ আয়োজন করায় খুশি তারা।

এ ম্যাচ দেখতে দুপুর থেকেই ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে প্রিয়দলের জার্সি পরে মাঠে হাজির হন সমর্থকেরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। দর্শকদের হর্ষধ্বনি ও হাততালিতে মুখর হয়ে ওঠে মাঠ।এমন আয়োজনের মধ্য দিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন ফুটবলপ্রেমিরা।

আয়োজক মফিজুর রহমান জানান, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ও যু্ব সমাজকে মাঠমুখি করতে এমন আয়োজন করা হয়েছে।

খেলাধুল শুধু মাঠেই সীমাবন্ধ নয়, পেশা হিসাবে নেয়ার জন্য তরুন ও যুবকদের প্রতি আহবান জানান, গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

ফুটবল বিশ্বকাপ শুধু দেশ নয়, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল এমনটিই প্রত্যাশা সকলের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর