গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিচ ইয়াবা সহ একনারী আটক

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫শ’ পিচ ইয়াবা সহ বৃষ্টি মন্ডল(১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটক বৃষ্টি মন্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

রবিবার (৩১ মে)  রাতে ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়বা সহ হাতে-নাতে আটক হয় মাদক তাকে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই সঞ্জয় মালো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের  গোপাল মন্ডলের বন্ধ কাচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর হতে বৃষ্টি মন্ডলকে ৪ হাজার ৫শ’ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বৃষ্টি মন্ডল জানায় সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল।

বৃষ্টি মন্ডলের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীর রয়েছে বলে জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর