গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় ফল মেলা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

`করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে  ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬।

ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে

পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, সদর  উপজেলার নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) বলেন, “দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর এর সাথে তাল মিলিয়ে আমাদের কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ফল মেলার গুরুত্ব অপরিসীম।” তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন ও বিপণন বাড়াতে আগামীতে এই মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কথা বলা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপার (এসপি) তাঁর বক্তব্যে ফলের অপরিসীম পুষ্টিগুণের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “সুস্থ ও সবল জীবনের জন্য আমাদের প্রতিনিয়ত ফল খেতে হবে।” তবে আমাদের দৈনিক পুষ্টির চাহিদার তুলনায় দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “আমাদের শরীরে যে পরিমাণ ফল খাওয়া প্রয়োজন, আমরা প্রতিদিন সেই পরিমাণ দেশীয় ফল খাই না।” তিনি সবাইকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল বেশি বেশি খাওয়ার আহ্বান জানান।

মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, উদ্যোক্তা ও ফলচাষিরা অংশগ্রহণ করেন। মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

# মোজাম্মেল হোসেন মুন্না, ২৩.০৬.২০২৬

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর