র‌্যাবের অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।

ভাটিয়াপাড়া ক্যাম্প-এর কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২ টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই গ্রামের মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে  তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোন সহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর